২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের লোহাগাড়া থেকে আট হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 12:35 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

গ্রেপ্তার দেলোয়ার (৪০) ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া থানার আবদুল মতিনের ছেলে।

লোহাগাড়া থানার এসআই সোলায়মান পাটোয়ারি জানান, শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় দেলোয়ারের চালানো প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয় ।

“কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাওয়া গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় দেলোয়ারের কাছে ৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গাড়িটি জব্দ করা হয়েছে।”