চট্টগ্রামে বাসযাত্রীর কাছে ৬০০ ইয়াবা
চট্টগ্রামের বাকলিয়ায় শাহ আমানত সেতু এলাকায় এক বাসযাত্রীর কাছ থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে সেতু চেকপোস্টে কক্সবাজার থেকে ঢাকগামী ‘ইউনিক পরিবহনর’ একটি বাস থেকে সাইরুল ইসলাম (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত তল্লাশির সময় ওই বাস থেকে সাইরুলকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সাইরুল তার কাছে ইয়াবা থাকার কথা বলেন।
সাইরুলের বাড়ি কক্সবাজারের কলাতলী এলাকায়। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
