২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল: ভর্তি পরীক্ষা পিছিয়েছে চবি

জামায়াতে ইসলামী হরতাল ডাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 07:33 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বৃহস্পতিবার অনুষ্ঠেয় পরীক্ষা দুটি ‘অনিবার্য কারণবশত’ শনিবার হবে বলে বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা অনুষদের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশনের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিরব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এছাড়া সকালে সমাজ বিজ্ঞান অনুষদের ডি-১, ডি-২ ও ডি-৩ ইউনিটের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারিত ছিল।

দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন বুধবার সকালে খারিজ হয়ে যাওয়ার পর জামায়াত বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে।