২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ ৫০ দোকান উচ্ছেদ

চট্টগ্রামের নগরীর পাহাড়তলী থেকে ৫০ টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 07:49 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

সোমবার নগরীর পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান ‍নু নেতৃত্ব দেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণকারী দোকান মালিকদের জরিমানা এবং জমির অপব্যবহারে ক্ষতিপূরণ আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট খিন ওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিডিএ মার্কেট এলাকায় অবৈধভাবে নির্মিত ৫০ টি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ১৮ ব্যক্তিকে মোট ১৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সরকারি জমির অপব্যবহার করায় তাদের কাছ থেকে মোট ২১ হাজার ৬০০ টাকা ক্ষতিপূরণও আদায় করা হয়।