২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ২২ কর্মীসহ গ্রেপ্তার ৪৮১

জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২২ কর্মীসহ ৪৮১ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 12:00 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অভিযানে শুধু সাতকানিয়া উপজেলায় ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে জামায়াত-শিবিরের ২২ জন কর্মী রয়েছেন।”

অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, অভিযানে একটি এলজি, দুইটি পিস্তল, ছয় রাউন্ড কার্তুজ, ২৫১ লিটার চোলাই মদ এবং ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৬৪ জন পরোয়ানভুক্ত ও ৯৩ জন সাধারণ আসামি রয়েছেন বলেও জানান তিনি।