২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবৃত্তিতে লেখকদের উপর হামলার প্রতিবাদ

আবৃত্তির মাধ্যমে মুক্তমনা লেখকদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন ‘বোধন আবৃত্তি পরিষদ’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 10:28 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

শুক্রবার নগরীর চেরাগী পাহাড় চত্বরে আবৃত্তির আয়োজন করে সংগঠনটি।

‘মু্ক্তবুদ্ধির চর্চা মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক এ প্রতিবাদী আয়োজনে আবৃত্তিতে অংশ নেন বোধনের বাচিক শিল্পীরা।

আবৃত্তির আগে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী বলেন, “মুক্তিযুদ্ধের সব অর্জন এ উগ্রবাদীদের হাতে নস্যাৎ হতে দেওয়া যাবে না। মুক্তবুদ্ধির চর্চাকারীদের উপর এ হামলা প্রকারান্তরে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত।”

কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল উগ্রবাদীদের মোকাবিলায় সরকারকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান।

প্রতিবাদী আবৃত্তিতে অংশ নেন বোধন আবৃত্তি পরিষদের ইসমাইল চৌধুরী সোহেল, পলি ঘোষ, তাপস দাস, আতকিয়া অথই, মনির হোসেন, পুনম দাশ ও হোসনে আরা তারিন।

‘বোধন’ ছাড়াও আবৃত্তিতে অংশ নেন আবৃত্তি সংগঠন ‘স্বপ্নযাত্রীর’ লুবাবা ফেরদৌস সাইকা, উচ্চারকরের’ এএসএম এরফান, ‘তারুণ্যের উচ্ছ্বাসের’ স্বপ্নীল বড়ুয়া ও ত্রি-তরঙ্গ আবৃত্তি দলের সুজয় দে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক সোহেল আনোয়ার।