২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক হাজার ইয়াবাসহ আটক ৩

চট্টগ্রামের চন্দনাইশ থেকে এক হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 05:40 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়া জানান, সোমবার ভোররাতে ঢাকা-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কারও নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাওয়া ওই বাসে ইয়াবা বহন করা হচ্ছে খবর পেয়ে তাতে অভিযান চালায় পুলিশ।

এ সময় সন্দেহজনক কয়েকজনের শরীর তল্লাশি করে তিনজনের কাছে মোট একহাজার ইয়াবা পেয়ে তাদের আটক করা হয়।

এসব ইয়াবা কক্সবাজার থেকে চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা কাশেম।