সীতাকুণ্ডে বাস-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস ও কভার্ড ভানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নিজামুল ফাহমি জানান।
হতাহতরা সবাই বাসের আরোহী। তবে কারও নাম-পরিচয় পাওয়া যায়নি।
সার্জেন্ট নিজামুল জানান, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে নেত্রকোণা থেকে চট্টগ্রামগামী ‘হিরণ পরিবহনের’ বাসটির সঙ্গে বিরপীত দিক দিয়ে আসা কভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।
