চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থায় নতুন কমিটি
তৃতীয়বারের মতো চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আলী আব্বাস ও সিরাজউদ্দিন মো. আলমগীর।
রোববার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও নির্বাচন কমিশনার শংকর রঞ্জন সাহা এই তাদের বিজয়ী ঘোষণা করেন।
এ বছর নির্বাচনে আব্বাস-আলমগীর একক প্যানেল ঘোষণা করায় নির্বাচন ছাড়াই আগামী চার বছরের জন্য নেতৃত্ব পান তারা।
কমিটির আছেন সহ-সভাপতি আমির হোসেন বাহার, জসীমউদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু, সরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ চৌধুরী।
সদস্যরা হলেন, নোমান আল মাহমুদ, তাহের উল আলম চৌধুরী স্বপন, মো. ইলিয়াছ, আব্দুর রব শামীম, শামসুল হাসান মিরন, আবু সামা বিপ্লব, শুসেন চন্দ্র শীল, আশরাফুন্নেসা মুন্নি ও শর্মিষ্টা রায়।
