২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে সিলেটগামী এক বাসযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

সোনাসহ আটক জাভেদ আহমদ নয়নের (২৫) বাড়ি সিলেটে।

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিস্তান পেট্রোল পাম্পের কাছে রোববার রাত আড়াইটার দিকে সিলেটগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নয়নের কাছ থেকে সোনার বারগুলো পাওয়া যায়।

জব্দ করা সোনার বারের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা জানিয়ে তিনি বলেন, “বিক্রির জন্যই সে চট্টগ্রাম থেকে বারগুলো নিয়ে যাচ্ছিল।”