২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ অটোরিকশা চোর গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরিতে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 02:00 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

শনিবার গভীর রাতে বাকলিয়া থানা পুলিশ বায়েজিদ থানা এলাকার আরেফিননগর থেকে তাদেরকে গ্রেপ্তার করে বলে বাকরিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- ইমতিয়াজ উদ্দিন সাইমন (২১),  সেলিম (১৮), আলাউদ্দিন (২০), শাহীন (২২) ও ইয়াসিন আরাফাত (২৪)।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজার ঈদের সময় বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় চালককে বেঁধে রেখে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটে।

“ওই ঘটনার মামলার তদন্ত করতে গিয়ে আরেফিননগর থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।”

সংঘবদ্ধ এই চক্রটির বিরুদ্ধে বায়েজিদ থানাও অটোরিকশার চুরির মামলা রয়েছে বলে জানান তিনি।