বাকলিয়ায় আগুনে পুড়েছে ৯টি ঘর
চট্টগ্রামের বাকলিয়াতে আগুনে পুড়েছে নয়টি বসতঘর।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বড় কবরস্থান নামে এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে পুড়ে যাওয়ার নয়টি বসতঘরই কাঁচা ছিল বলে জানান তিনি।
আগুনে কেউ হতাহত হয়নি জানিয়ে কামাল বলেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি এখনও নিরূপন করা যায়নি।
