২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে গ্রেপ্তার জেলেদের ৩৮ জনের কারাদণ্ড

নিষেধাজ্ঞা ভেঙ্গে ইলিশ ধরায় কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার জেলেদের ৩৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম-আল-ইয়ামিন তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেন।

নিষেধাজ্ঞা ভেঙ্গে ইলিশ মাছ ধরায় বুধবার ভোরে বঙ্গোপসাগরের বর্হিনোঙরে দুইটি মাছ ধরার ট্রলার ও প্রায় ৬০০ কেজি ইলিশ মাছসহ ৪০ জন জেলেকে আটক করে কোস্টগার্ড।

মা ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার।

ম্যাজিস্ট্রেট তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৎস্য সংরক্ষণ আইনে ৩৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শারীরিক ভাবে অসুস্থ থাকায় দুই জেলেকে খালাস দেওয়া হয়।