২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 09:44 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

মঙ্গলবার নগরীর লালখান বাজার এলাকায় সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম (৩০) নোয়াখালি জেলার চরজব্বার এলাকার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ি পুলিশের নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের উল্টো দিকের এক ভবনের ডিপ টিউবওয়েলের কাজ করার সময় তড়িতাহত হয়ে গুরুতর আহত হয় রহিম।

সন্ধ্যার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান জাহাঙ্গীর।