২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুকাভিনয়ে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ

মুকাভিনয়ের মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের সামাজিক সংগঠন ‘সাত্ত্বিক’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 11:07 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

রোববার নগরীর প্রেসক্লাব চত্বরে সাত্ত্বিকের আয়োজনে ‘ফটোগ্রাফী সিঁদকাটা চোর’ শীর্ষক এ মুকাভিনয় অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান বলেন, “রাষ্ট্রের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।”

জনগণকে সচেতন করে রাষ্ট্রব্যবস্থাকে গণমুখী করার আহ্বান জানান তিনি।

শাহিদ শিসুর নির্দেশনায় ‘ভিশন প্যান্টোমাইম’ নামে একটি সংগঠন মুকাভিনয় প্রদর্শন করে। এতে অংশ নেন মোশারফ হোসেন, সাব্বির হোসাইন, কারুজ্জামান ও মুক্তা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাত্ত্বিকের সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন, সহ-সভাপতি তাহমিনা সানজিদা, সাংগঠনিক সম্পাদক আলমগীর রুমি ও যুগ্ম সম্পাদক মিজান বুখারী উপস্থিত ছিলেন।