চট্টগ্রামে শিবিরের ১১ কর্মী আটক
চট্টগ্রামে ছাত্র শিবিরের ১১ কর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা ও চকবাজার থানা পুলিশ।
রোববার বিকালে চট্টগ্রাম সরকারি কলেজ মসজিদের ছাদের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাশকতার পরিকল্পনার জন্য শিবিরকর্মীরা জড়ো হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে কলেজ মসজিদের ছাদে অভিযান চালানো হয়।”
ছাদের একটি কক্ষ থেকে ওই ১১ জনকে আটক করা হয় বলে জানান তিনি।
আটকদের চকবাজার থানায় সোপার্দ করা হয়েছে বলেও জানান বাবুল।
