চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে মো. রুবেল (২২) নামে ওই শ্রমিক মারা যান। রুবেল কক্সবাজার জেলার চকরিয়ার মরমঘাটা এলাকার সিদ্দিক আহমেদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানমার এভিনিউ নামে একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক রুবেল।
“সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে আনা হলে চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।”
