২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে গরু মোটাতাজা করার ওষুধ, ভায়াগ্রা ও ফুড সাপ্লিমেন্ট বিক্রির অপরাধে ছয়টি ফার্মেসিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

কোরবানির ঈদের আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বহদ্দারহাট হক মার্কেট এলাকায় এই অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মের্সাস শর্মি মেডিকেল নামের ফার্মেসিতে গরু মোটা তাজা করার ওষুধ বিক্রি হচ্ছিল। এছাড়া অন্য ফার্মেসিগুলো ভায়াগ্রা এবং অনুমোদনহীন উচ্চ মূল্যের ফুড সাপ্লিমেন্ট বিক্রি করছিল।

এর মধ্যে ইদ্রিস ফার্মেসিকে ৩০ হাজার টাকা, শাহ আমানত ফার্মেসি, যমুনা ফার্মেসি ও আজগর শাহ ফার্মেসিকে ২০ হাজার টাকা করে, শর্মি মেডিকেলকে ১০ হাজার টাকা এবং চাঁদগাও ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।