২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নবীন শিল্পী সুমীর একক চিত্র প্রদর্শনী

চট্টগ্রামে শুরু হয়েছে নবীন শিল্পী মেহেরুন সুমীর একক চিত্র প্রদর্শনী ‘আত্ম-কথোপকথন’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 10:12 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বুধবার নগরীর মেহেদীবাগে আর্ট কমপ্লেক্স ‘বিস্তার’ এর পরম্পরা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক ফয়জুল আজিম।

শিল্পি মেহেরুন সুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোটবেলা থেকে সমাজে নারীদের প্রতি যে অবহেলা আর অবজ্ঞা দেখেছি তাই ফুটিয়ে তুলেছি আমার ছবিগুলোতে।”

ছবিগুলো শুধুই ছবি না এগুলো ‘আমার মত সমাজের হাজারো হেরে যাওয়া নারীর আত্ম-কথোপকথন’ বলেও জানান তিনি।

মেহেরুন সুমী বলেন, “ছোটবেলা থেকে একটি ছেলে শিশুকে শেখানো হয় পুরুষ হতে আর একটি মেয়ে শিশুকে শিখানো হয় দাসী হতে।”

পুরুষতান্ত্রিক সমাজের বৃত্তে ঘুরপাক খেতে খেতে নারীরা নিজেকেই হারিয়ে ফেলে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রদর্শনীতে স্থান পেয়েছে সুমীর ১৪টি পেইন্টিং, ১০টি ড্রয়িং ও একটি স্থাপনাচিত্র।

প্রদর্শনীটি শেষ হবে ২৩ সেপ্টেম্বর।

প্রদর্শনীতে স্থান পাওয়া স্থাপনাচিত্র ‘ঘটনার পুনরাবৃত্তিতে’ শিল্পী ফুটিয়ে তুলেছেন ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে প্রাণ হারানো শিশুদের অকালে ঝরে পড়ার গল্প।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার, অধ্যাপক আবুল মনসুর, বিশিষ্ট বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম এবং বার্জার বাংলাদেশের ডেকোর ইনচার্জ জাহাঙ্গীর কবীর লিটু বক্তব্য রাখেন।