২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন্দুকসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

এরা হলেন- মো. রহমতউল্লাহ (৩২) ও আলম শরীফ (৩২)। এ দুজনের বাড়ি কক্সবাজারের মহেলশখালী উপজেলার মাঝির ঢিল এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে বাঁশখালীর প্রেম বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশি তৈরি দুটি হালকা বন্দুক উদ্ধার করা হয়।

অস্ত্রগুলো বিক্রির জন্য তারা কক্সবাজারের মহেলশখালী থেকে চট্টগ্রাম নগরীতে আসছিল বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান।

বাঁশখালীর ওসি স্বপন বলেন, বাঁশখালী-কক্সবাজার সড়কের প্রেম বাজার চেকপোস্টে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ রহমত ও শরীফকে গ্রেপ্তার করা হয়।

“অস্ত্রগুলো নিয়ে মহেশখালী থেকে চট্টগ্রামের মইজ্জ্যার টেক এলাকায় যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন।”