চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি বুধবার থেকে
ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে।
১৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে ১৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ছুটি ঘোষণা করা হয়েছে।
২ অক্টোবর থেকে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে।
