বন্দরে ডুবেছে পানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটি এলাকায় ডুবে গেছে বন্দরের একটি পানি সরবরাহকারী জাহাজ।
রোববার ভোর ৫টার দিকে বন্দরের মালিকানাধীন এমভি মশক নামের জাহাজটি জেটিতে থাকা অবস্থায় ডুবে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম।
তিনি বলেন, “এমভি মশক বন্দরে আসা বিভিন্ন জাহাজে পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিল। জাহাজটি কীভাবে ডুবেছে তা খতিয়ে দেখতে একটি কমিটি করা হয়েছে।”
জাহাজটি উদ্ধারে কাজ চলছে জানিয়ে নাজমুল আলম বলেন, এ দুর্ঘটনার ফলে বন্দরে বা জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
