টেকনাফে ইয়াবাসহ ২ কিশোর গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে ১৬ হাজার ইয়াবাসহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।
এরা হলেন- টেকনাফের বড়ইতলী এলাকার সাবের হোসেন (১৩) ও হোসেন আহমেদ (১৭)।
শুক্রবার দুপুরে টেকনাফের নাফ নদী থেকে একটি ডিঙ্গি নৌকাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আগে থেকে ইয়াবা পরিবহনের খবর পেয়ে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকাসহ সাবের ও হোসেনকে আটক করা হয়।
পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো পাওয়া যায়।
