২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হজে গিয়ে অসুস্থ মহিউদ্দিন

চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী সৌদি আরবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

হজ পালনে গত ৩১ অগাস্ট রাতে সৌদি আরব যান তিনি। রোববার রাতে বুকে ব্যথা অনুভব করলে মদিনার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে তার ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন।

তিনি সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।”

মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. ওসমান গণি জানান, অসুস্থ নেতা বর্তমানে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি আছেন।

সেখানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও মহিউদ্দিন চৌধুরীর মেয়েজামাই ডা. সেলিম আকতার চৌধুরীও আছেন।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান ওসমান।