চট্টগ্রামে হামজা ব্রিগেডের ৪ সদস্য রিমান্ডে
চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের চার সদস্যকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।
র্যাব সদস্যরা পাঁচ দিনের রিমান্ড চাইলে সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
জঙ্গি সদস্যরা হলেন মো. ইউসুফ, মোস্তাকিম বিল্লাহ, আবদুর রহমান ওরফে আসাদ উল্লাহ ও হারুনুর রশিদ।
গত ১৯ ফেব্রুয়ারি র্যাব-৭ হাটহাজারী উপজেলার আলীপুরের আল মাদরাসাতুল আবু বকর মাদ্রাসায় অভিযান চালিয়ে এদেরসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করে।
এদিকে জঙ্গি কার্যক্রমে অর্থায়নের অভিযোগে গত শনিবার বিকালে ঢাকার তুরাগ থেকে গ্রেপ্তার করা ব্যবসায়ী এনামুল হককে রোববার পাঁচদিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
