২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে পরোয়ানা

চেক প্রতারণার এক মামলায় চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 01:04 PM

Updated : 22 Aug 2022, 01:06 PM

চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহেনূর বুধবার এই পরোয়ানা জারি করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফখরুদ্দীন জানান।

আসলাম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক।

আইনজীবী ফখরুদ্দীন জানান, ১১ লাখ ৯৭ হাজার ৭৭৪ টাকার চেক প্রতারণার অভিযোগে গত বছরের ১৮ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি।

গত বছরের ২৭ জুলাই আদালতে হাজির হয়ে এ মামলায় জামিন নেন আসলাম।

“কিন্তু এরপর ১০ ধার্য্য দিনে আদালতে হাজির না হওয়ায় আদালত আজ অভিযোগ গঠনের পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে,” বলেন ফখরুদ্দীন।