২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 04:58 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রোববার সাবরাং এলাকার নাফ নদীর তীরে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

টেকনাফ বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশ করার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

“পরে ওই ব্যাগের ভিতর থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

উদ্ধার ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।