Published : 12 Aug 2026, 02:27 PM
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে এবার হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের দ্বিতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় ডেভিড ইমনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাওয়া হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২ অগাস্ট ডেভিড ইমনকে ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং অন্য একটি অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামে জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি গাড়ি থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।
পরদিন তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
পুরনো খবর
দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
বড় সাজ্জাদের পরামর্শে ভারতে পালাতে চেয়েছিলেন ডেভিড ইমন: পুলিশ
'ভারতে যাওয়ার চেষ্টায়' ছিলেন ডেভিড ইমন, বলছে পুলিশ
চট্টগ্রামের 'সন্ত্রাসী' ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার
ডেভিড ইমনের 'নির্দেশেই' লোক ভাড়া করে ডিডিএনে হামলা হয়: র্যাব