সোমবার রাত থেকে চট্টগ্রামের পথে চলবে ট্রেন
বন্যার কারণে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
বন্যার কারণে চারদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে।
সোমবার রাত থেকে সীমিত পরিসরে ঢাকার পথে ট্রেন চলবে বলে জানান পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম।
আর মঙ্গলবার থেকে চট্টগ্রাম থেকে সব ট্রেন চলাচল করবে বলে জানান তিনি।
সোমবার রাত সাড়ে এগারটায় ঢাকার উদ্দেশ্যে ঢাকামুখী আন্তঃনগর ট্রেন তুর্না নীশিথা চট্টগ্রাম রেল স্টেশন ছাড়বে। এছাড়া রাত পৌনে ১২ টায় ছাড়বে ঢাকামুখী চট্টগ্রাম মেইল।
ভয়াবহ বন্যার কারণে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে যাওয়ায় এবং বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার বেলা ১২টার পর চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আর দুপুর ১টায় সিলেটের পথে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয় ঢাকায়।
এদিন সকালে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের উদ্দেশে তিনটি ট্রেন ছেড়ে গিয়েছিল। কিন্তু রেললাইনে পানির কারণে সিলেটগামী ট্রেনটি চট্টগ্রামে ফেরত আনা হয়।
পূর্ব রেলের ডিটিও আনিসুর রহমান বলেন, বন্যার কারণে বৃহস্পতিবার বিকাল থেকে ঢাকা-চট্টগ্রাম লেইনে রেল চলাচল বন্ধ থাকে।
আনিসুর রহমান জানান, মঙ্গলবার থেকে ওই রুটে নিয়মিত সকল ট্রেন চলবে।
আরও পড়ুন:
