গাছ কাটা নিয়ে বিরোধ, কোদালের আঘাতে প্রাণ গেল একজনের
উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখিল এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেজুরের রসের জন্য গাছ কাটা নিয়ে এলাকাবাসীর সঙ্গে ‘বিরোধের জেরে’ কোদালের আঘাতে একজন নিহত হয়েছেন।
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখিল এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে।
৫৫ বছর বয়সী নিহত শামসুল আলম হাজারীখিল এলাকার বাসিন্দা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য জানিয়েছেন।
