২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিয়াখালীর ‘যৌন নিপীড়নের’ ঘটনায় গ্রেপ্তার ১

“আদালতে ওই ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন; ধর্ষণের কথা বলেননি।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 09:11 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।

রোববার দুপুরে সীতাকুণ্ডের গুলিয়াখালী এলাকা থেকে রাকিব নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। তাতে আসামি করা হয়েছে চারজনকে।  

“মামলায় স্কুল ছাত্রীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।”

ওই স্কুল ছাত্রী চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন জানিয়ে ওসি বলেন, তিনি যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন; ধর্ষণের কথা বলেনননি।

“এ কারণে তার মেডিকেল পরীক্ষা করানো হয়নি।”

বাদীপক্ষের বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুরে এক ‘বন্ধু’ ও তিন ‘ছোট ভাইকে’ নিয়ে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যান ওই স্কুল ছাত্রী। সেখানে এক যুবক তার পথ আটকে দাঁড়ায় এবং পাশের কেওড়া বনের দিকে টেনে নিয়ে যান। বনের ভেতরে আরও তিনজন ছিল। 

পরে মেয়েটির সঙ্গে থাকা তিনজন পিছু নিয়ে বনের মধ্যে যায়। তখন মেয়েটিকে ছেড়ে দিয়ে তারা পালিয়ে যায়। 

আরও পড়ুন

সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ