১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পটিয়ায় সড়কে ঝরল নারীর প্রাণ

বাইকে বান্দরবান যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পটিয়ায় সড়কে ঝরল নারীর প্রাণ
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 01:46 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়াতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর বাস চাপায় মারা গেছেন এক নারী।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নয়াহাটে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফজিলাতুন্নেছা (২৮) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার আলিমুজ্জামান সুজনের স্ত্রী।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুজন তার স্ত্রী ও ছয়বছর বয়সী ছেলে হুমায়ের হাম্মাদকে নিয়ে মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে বান্দরবান যাচ্ছিলেন।

“যাবার পথে নয়াহাট নামক স্থানে সামনে লেগুনা পড়ায় মোটরসাইকেলটি জোরে ব্রেক করায় পেছনে বসা স্ত্রী ছিটকে মহাসড়কে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়।” 

হাসপাতালে নেয়ার পথে ওই নারী মারা যান জানিয়ে ওসি জসিম বলেন, তার স্বামী ও সন্তান সুস্থ আছেন।