২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম তরুণদের হাতে তরুণ খুন

এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশি।

চট্টগ্রাম তরুণদের হাতে তরুণ খুন
নিহত মো. আজিম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:51 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় এক দল তরুণের ছুরিকাঘাতে আরেক তরুণ খুন হয়েছে।

সোমবার রাতে চাড়িয়াপাড়া বরফকল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের।

নিহত তরুণরে নাম মো. আজিম (১৮), তিনি বরফকল এলাকার বাসিন্দা।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে আজিম একা দাঁড়িয়ে ছিল। এসময় তরুণ বয়সী ৮/১০ জন ছেলে এসে তাকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে ছুরিকাঘাতকারী তরুণসহ তিনজনকে আটক করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

ওসি বলেন, হামলাকারী ও নিহত তরুণের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল, কেন হামলা করা হয়েছে সেটা পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।

"আমরা ঘটনাস্থলে আছি, একটি টিম হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।"