২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবার কলোনিতে দুর্বৃত্তের ছুরিতে একজন নিহত

পুলিশ বলছে, সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরপর অজ্ঞাত ব্যক্তিরা ছুরিকাঘাত করে রহিমকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2022, 01:06 AM

Updated : 31 Jul 2022, 01:06 AM

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় দুর্বৃত্তের ছুরির আঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে লেবার কলোনির রাস্তায় আবদুর রহিম (৪১) নামে ওই ব্যক্তির ওপর হামলা হয় বলে জানান ইপিজেড ধানার ওসি কবিরুল ইসলাম।

তিনি বলেন, “সন্ধ্যার পর লেবার কলোনিতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরপর অজ্ঞাত ব্যক্তিরা ছুরিকাঘাত করে রহিমকে। সে ওই এলাকায় বখাটে হিসেবে পরিচিত ছিল এবং বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত ছিল।”

ওসি জানান, খুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।