২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ড্রেনে পড়ে ছিল যুবকের লাশ

আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি; পরনে টিশার্ট ও জিন্স প্যান্ট ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2024, 09:11 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

চট্টগ্রামে ড্রেন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি; পরনে টিশার্ট ও জিন্স প্যান্ট ছিল।

শুক্রবার বিকালে হালিশহরের টোল রোড এলাকায় কর্ণফুলী গ্যারেজ সংলগ্ন ড্রেন থেকে লাশ উদ্ধারের কথা জানান হালিশহর থানার তদন্ত পরিদর্শক মোজাহেদুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “টোল রোডের পাশে পানির চলাচলের ড্রেনে লাশটি পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়।”

তার শরীরে কিছু দাগ রয়েছে জানিয়ে মোজাহেদুল বলেন, “দাগগুলো কীসের সেটা নিশ্চিত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”