২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হলে গুণগত পরিবর্তন সম্ভব: ইসরাফিল খসরু

“খেলাধুলার পরিবেশ আরও সুন্দর ও উৎসবমুখর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হলে গুণগত পরিবর্তন সম্ভব: ইসরাফিল খসরু
টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 01:03 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা গেলে দেশের খেলাধুলায় গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু। 

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনে গুণগত পরিবর্তন চান। এজন্য প্রকৃত ক্রীড়া সংগঠক ও প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন। 

“ক্রীড়া মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি তৈরি করে। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা গেলে দেশের খেলাধুলায় গুণগত পরিবর্তন আনা সম্ভব; তাই খেলাধুলার পরিবেশ আরও সুন্দর ও উৎসবমুখর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বুধবার রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

আয়োজক সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সালাহউদ্দিন, দৈনিক পূর্বদেশ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সনজীব দে বাবু, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আলী আকবর ও সুমন গোস্বামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিসিজেএ সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিজেএ যুগ্ম সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, জহিরুল ইসলাম, নাজিম উদ্দিন।