১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈষম্যবিরোধী নেত্রী লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পাবেন কারণ দর্শাও নোটিস

সংগঠনটির আহবায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বৈষম্যবিরোধী নেত্রী লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পাবেন কারণ দর্শাও নোটিস
ফাতেমা খানম লিজা।ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 01:06 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তাকে কারণ দর্শনোর নোটিস দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে। 

সংগঠনটির আহবায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরে শনিবার রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহবায়ক আরিফ মঈনউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।“

‘মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের’ অভিযোগ এসে গত ১৬ মে লিজাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এ প্ল্যাটফর্মের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। সে কারণে ফাতেমা খানম লিজাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

অভিযোগের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী লিজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন,“আমার বিরুদ্ধে মাদক সেবনের যে অভিযোগ এনেছে সেটি দুই ঘণ্টার মধ্যে প্রমাণ করতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অনিয়ন্ত্রিত জীবনের বিষয়টি বেইজলেস।”

আরও পড়ুন:

'অনিয়ন্ত্রিত জীবনযাপনেরঅভিযোগচট্টগ্রামে বৈষম্যবিরোধী নেত্রীকে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ২ নেতাকে পাল্টা বহিষ্কারঅভিযোগ চাঁদাবাজির