১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ওই ব্যক্তি রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 11:57 AM

Updated : 11 Sep 2026, 03:54 PM

চট্টগ্রাম নগরীতে ‘বেপোরোয়া গতির’ একটি প্রাইভেট কারের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। 

বৃহস্পতিবার সকালে শহরের পলিটেকনিক মোড়ে ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নিহত ব্যক্তির নাম দোলোয়ার হোসেন (৪৬)।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত দেলোয়ার হোসেনকে রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। 

“এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

দেলোয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশ কনস্টেবল মো. ইমতিয়াজ বলেন, ওই ব্যক্তি রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিলেন। 

ওই সময় পলিটেকনিক সড়কের দিক থেকে আসা বেপোরোয়া গতির একটি প্রাইভেট কার বাঁ দিকে মোড় নিয়ে দেলোয়ার হোসেনকে ধাক্কা দিয়ে বায়েজিদ সড়কের দিকে চলে যায়।