২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডের পাহাড়ে লাশ, পরিচয়ের খোঁজে পুলিশ

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

“লুঙ্গি পরিহিত এ ব্যক্তিকে একটি খোলা শার্টের ওপর ওপর শোয়ানো অবস্থায় পাওয়া গেছে।”

লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আনুমানিক ৬০ বছর বয়সী ব্যক্তিটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি মজিবুর।