২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

নিহতরা সকলেই বিএসআরএম এর কারখানার ট্রাক চালকের সহকারী বলে জেনেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 11:29 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জোরারগঞ্জ থানাধীন আরশি নগর ও বিএসআরএম কারখানার মাঝামাঝি এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন, আরাফাত, আনিস ও রিয়াজ। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঢাকা-চট্রগ্রাম রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় তারা ট্রেনে কাটা পড়েন বলে জেনেছি।”

তিনি বলেন, নিহতরা সকলেই ওই এলাকায় অবস্থিত বিএসআরএম এর কারখানার ট্রাকের চালকের সহকারী বলে জানতে পেরেছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি। 

কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে তাও জানাতে পারেননি ওসি।