চট্টগ্রামের আদালত ভবন থেকে পালিয়ে যাওয়া আসামি ধরা
নগরীর খুলশী তুলাতলী রেল লাইন কলোনী থেকে মঙ্গলবার গভীর রাতে ইকবাল হোসেন ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় পালিয়ে যাওয়া দুই হাজতির একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
নগরীর খুলশী তুলাতলী রেল লাইন কলোনী থেকে মঙ্গলবার গভীর রাতে ইকবাল হোসেন ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ বিজ্ঞপ্তিতে বলেছে, আদালত থেকে পালানোর পর দুই হাজতিকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। পরে গভীর রাতে তুলাতলী রেল লাইন সংলগ্ন কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নিয়মিত হাজিরার জন্য মঙ্গলবার লোহাগাড়া থানার হত্যা মামলার আসাসি ইকবাল হোসেন ইমন ও সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল।
আদালতের কার্যক্রম শেষে নিচতলায় হাজতখানায় রাখা হয় তাদের। দুপুরে অন্য আসামিদের সঙ্গে ফের তাদের কারাগারে নিতে হাজতখানা থেকে বের করা হলে, কৌশলে তারা সটকে পড়েন।
আরও পড়ুন:
