চট্টগ্রামে সংঘাতে আহত আরও একজনের মৃত্যু
কোটা আন্দোলনকে ঘিরে সংঘাতে বন্দরনগরীতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে চট্টগ্রামে আহত এক বাস শ্রমিকের মৃত্যু হয়েছে হাসপাতালে। আগুনে দগ্ধ এই শ্রমিককে তিনদিন আইসিইউতে রেখেও বাঁচানো যায়নি।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল মজিদ নামে ২০ বছর বয়সী এই পরিবহন শ্রমিক।
তিনি চট্টগ্রামে চলা একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি চাঁদপুর লেখা আছে চট্টগ্রাম মেডিকেলের নথিতে।
তিনি বহদ্দারহাট এলাকায় আহত হয়েছিলেন জানিয়ে চট্টগ্রাম মেডিকেলের কর্মীরা জানাচ্ছেন, গত তিন দিনে তার অবস্থার অবনতি হয়।
আবদুল মজিদ কীভাবে এবং কবে আহত হয়েছিলেন, সেই তথ্য পাওয়া যায়নি। তবে তার গায়ে আগুনে পোড়ার ক্ষত ছিল।
গত ১৬ ও ১৮ জুন বহদ্দারহাট এলাকায় পুলিশ, কোটা আন্দোলনকারী, ছাত্রদল-শিবির, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে বহুপাক্ষিক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মজিদের ভূমিকা কী ছিল, সেটিও স্পষ্ট নয়।
এই সংঘর্ষের দিন ও পরে মিলিয়ে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হল। এখনো হাসপাতালে ভর্তি আছেন কয়েকজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মজিদ তিন দিন ধরে আইসিইউতে ছিল। গত রাতে সে মারা গেছে।
