২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ল কয়েকটি গুদাম

অগ্নিকাণ্ডে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 12:39 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

চট্টগ্রামে আগুনে পুড়েছে রঙ, সুতা, আলকতরাসহ বিভিন্ন পণ্যের কয়েকটি গুদাম।

শুক্রবার সকালে নগরীর আসাদগঞ্জ ওমর আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

“সকাল সোয়া ছয়টার দিকে লাগা এ আগুন সাড়ে ৭টার মধ্যে নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভাতে ৯টা বেজেছে।”

মালেক বলেন, “আগুনে একটি স’মিল, সুতা, আলকাতরা, সিলভারের গুদাম আংশিক পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে আমাদের প্রাথমিক ধারণা।”

তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ৯টি ইউনিট কাজ করেছে। মার্কেট এলাকায় পানির কোনো উৎস না থাকায় ৫০০-৬০০ গজ দূরে মেশিন বসিয়ে নদী থেকে পানি আনতে হয়েছে।