Published : 03 Sep 2026, 10:54 PM
চট্টগ্রামে রাউজানের একটি বাজারে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উরকিরচর ইউনিয়নের কেরানীহাটে এ ঘটনা ঘটে বলে তথ্য দিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. করিম (৩৭)।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কে বা কারা করিমকে গুলি করে চলে যান।
“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাজারে সব দোকান বন্ধ, সড়কে লাশ পড়ে আছে।”
বাজারে কাউকে পাওয়া না যাওয়ায় তথ্য দিয়ে তিনি বলেন, যে কারণে হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।