১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চুয়েটের পুকুরে গোসলে নেমে ফের ২ ছাত্রের মৃত্যু

গত ২৮ জুলাই একই পুকুরে গোসলে নেমে এক ছাত্রের মৃত্যু হয়েছিল।

চুয়েটের পুকুরে গোসলে নেমে ফের ২ ছাত্রের মৃত্যু
অর্ণব দত্ত ও শান্ত দেব

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 08:28 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

চট্টগ্রাম প্রকৗশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৫ দিনের ব্যবধানে পুকুরে গোসলে নেমে আবার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম হলের পুকুরে এ ঘটনা ঘটে।মারা যাওয়া ওই দুই শিক্ষার্থী হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব দত্ত ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিভাগের শান্ত দেব। তাদের দুজনের গ্রামের বাড়ি মৌলভীবাজারে। এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যায় একই পুকুরে গোসলে নেমে অর্ণব সাহা নামে যন্ত্র প্রকৌশল বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়। চুয়েটের ছাত্রকল্যান পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত দুই শিক্ষার্থী হলের আবাসিক ছাত্র। দুপুরে তারা পাঁচ বন্ধু মিলে পুকুরে সাঁতার কাটতে নেমেছিল। সাঁতরে পুকুরের অন্য পাড়ে একবার গিয়ে ফিরে আসার সময় দুই জন পানিতে ডুবে যায়। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে নগরীর এভার কেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুকুরে ডুবে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু