২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু টানেল সড়কে উল্টে গেল মাইক্রোবাস

পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর নিরাপত্তা চৌকিতে গিয়ে ধাক্কা দেয়।

বঙ্গবন্ধু টানেল সড়কে উল্টে গেল মাইক্রোবাস

বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়কে উল্টে যাওয়া মাইক্রোবাস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 01:09 PM

Updated : 16 Jan 2024, 01:09 PM

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারা থেকে পতেঙ্গাগামী মাইক্রোবাসটি চায়না রোডের চৌরাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর সেন্ট্রি পোস্টে ধাক্কা খায়। এতে সেন্ট্রি বক্সটি ভেঙে চুরমার হয়ে যায় এবং পোস্টে দায়িত্বরত নৌবাহিনী সদস্য গাজী মাহবুব রহমান আহত হন।

আহত অন্যরা হলেন- মাইক্রোবাস চালক রুবেল (৩০), আলী মর্তুজা (২৭), রাশেদুল করিম (২৮), ফারহানা আক্তার (২৬), মুন্না (২৫) ও কাঞ্চি (২৮)।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, সকালে ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর নিরাপত্তা চৌকিতে ধাক্কা দেয়।