২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর: চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

দেবাশীষ পাল দেবু যুবলীগের চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি।

পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর: চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার
দেবাশীষ পাল দেবু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 09:12 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

চট্টগ্রামের হালিশহর এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নগরীর ২ নম্বর মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন বন্দর থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দিন।

গ্রেপ্তার দেবাশীষ পাল দেবু যুবলীগের চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি।

ওসি সুলতান আহসান বলেন, ছাত্র-জনতার আন্দোলন পরবর্তীতে বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে অন্যান্য থানাতেও মামলা রয়েছে জানান ওসি।