২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ অভিষেক রাঙিয়ে অবিশ্বাসের ঘোরে রবীন্দ্র

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডের জয়ের নায়কদের একজন রাচিন রবীন্দ্র।

বিশ্বকাপ অভিষেক রাঙিয়ে অবিশ্বাসের ঘোরে রবীন্দ্র

৯৬ বলে অপরাজিত ১২৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা রাচিন রবীন্দ্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 11:37 PM

Updated : 05 Oct 2023, 11:37 PM

লকি ফার্গুসন ফিট থাকলে ইংল্যান্ডের বিপক্ষে হয়তো খেলাই হতো না রাচিন রবীন্দ্রর। সতীর্থের চোটের কারণে পাওয়া সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন তিনি। প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই উপহার দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এতে দারুণ উচ্ছ্বসিত নিউ জিল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের জয়ের নায়কদের একজন রবীন্দ্র। আহমেদাবাদে বৃহস্পতিবার রান তাড়ায় তিন নম্বরে নেমে ৯৬ বলে অপরাজিত ১২৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনি।

২৮৩ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে উইল ইয়াংয়ের বিদায়ের পর উইকেটে যান রবীন্দ্র। ডেভন কনওয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ২৭৩ রানের রেকর্ড জুটিতে দলের জয় নিয়ে ফেরেন তিনি। কনওয়ে করেন ১২১ বলে ১৫২।

নিউ জিল্যান্ডের ৯ উইকেটে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২৩ বছর বয়সী রবীন্দ্র বললেন, কনওয়ের সঙ্গে ব্যাটিং করায় স্বাচ্ছন্দ্যেই ছিলেন তিনি।

“কখনও কখনও অবিশ্বাস্য লাগে, তবে দারুণ একটি দিন কাটল। বোলাররা ভালো বোলিং করেছে এবং ডেভনকে (কনওয়ে) উইকেটে পেয়ে যথেষ্ট ভাগ্যবান ছিলাম। আমি ডেভের সঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং আমরা খুব, খুব ঘনিষ্ঠ সতীর্থ। আমি একটু বেশি স্বাচ্ছন্দ্যে ছিলাম এবং (জুটি গড়ার পথে) ডেভের সঙ্গে আমার অনেক কথা হয়েছে… হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচের মতোই ব্যাট করার জন্য উইকেট খুব ভালো ছিল।”