১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালিঙ্গার জায়গায় মাদুশান

কাঁধের চোটে ছিটকে যাওয়া আরেক পেসারের জায়গায় এলেন তিনি।

মালিঙ্গার জায়গায় মাদুশান
পেসার প্রামোদ মাদুশান। ছবি: দা পেপার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 10:55 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

চোটের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন ইশান মালিঙ্গা। শুরুর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেল তার। এই পেসারের জায়গায় এলেন প্রামোদ মাদুশান।  

টুর্নামেন্ট শুরুর আগের দিন এক সংবাদ সম্মেলনে আইসিসি জানায়, কাঁধের চোটে ছিটকে গেছেন মালিঙ্গা। ২৫ বছর বয়সী পেসারের জায়গায় শ্রীলঙ্কা দলে এসেছেন মাদুশান।  

ইংল‍্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার সময় গত রোববার চোট পান মালিঙ্গা। তার জায়গায় দলে ফেরা ৩২ বছর বয়সী মাদুশান দেশের হয়ে আট টি-টোয়েন্টির সবশেষটি খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে। 

আনুষ্ঠানিকভাবে কোনো খেলোয়াড়কে দলে নিতে ইভেন্ট টেকনিক‍্যাল কমিটির (ইটিসি) অনুমোদন প্রয়োজন হয়। আইসিসি জানিয়েছে, সেই অনুমোদন পেয়েছে শ্রীলঙ্কা। 

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আছে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা। আগামী রোববার আয়ারল‍্যান্ডের বিপক্ষে ম‍্যাচ দিয়ে অভিযান শুরু করবে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নরা। গ্রুপে তাদের অন‍্য তিন প্রতিপক্ষে অস্ট্রেলিয়া, ইংল‍্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।