১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনামুলের সেঞ্চুরি, অনিকের ১ রানের আক্ষেপ

বল হাতে ৫ উইকেট পেয়েছেন নাঈম হাসান। 

এনামুলের সেঞ্চুরি, অনিকের ১ রানের আক্ষেপ

চট্টগ্রামের বিপক্ষে ১১০ রান করেছেন খুলনার এনামুল হক। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

Published : 20 Oct 2023, 07:12 PM

Updated : 20 Oct 2023, 07:12 PM

অন্য প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে দাঁড়িয়ে গেলেন এনামুল হক। পরে সঙ্গী হিসেবে পেলেন জিয়াউর রহমানকে। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন এনামুল। ৮০ ছাড়িয়ে থামলেন জিয়া।

জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় স্তরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ১১০ রানের ইনিংস খেলেছেন এনামুল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার শতকের সৌজন্যে প্রথম ইনিংসে খুলনা করেছে ২৮৫ রান, পেয়েছে ৪৩ রানের লিড।

জবাবে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেটে ৩৮ রান। 

প্রথম শ্রেণির ক্যারিয়ারে এনামুলের ২৩তম সেঞ্চুরি এটি। ১৬৬ বলে ৬ চারের সঙ্গে ৩ ছক্কা মারেন তিনি। জিয়ার ব্যাট থেকে আসে ৭ চার ও ৫ ছক্কায় ৮৪ রান। সপ্তম উইকেটে দুজনের জুটির সংগ্রহ ১৩৯ রান।

চট্টগ্রামের হয়ে ১১০ রানে ৫ উইকেট নেন অফ স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার ১৪তম ৫ উইকেট এটি।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

চট্টগ্রাম ১ম ইনিংস: ২৪২ 

খুলনা ১ম ইনিংস: (আগের দিন ২০/১) ৭৩.৩ ওভারে ২৮৫ (এনামুল ১১০, অমিত ৫, মিঠুন ৬, আফিফ ১৪, সোহান ২৮, নাহিদুল ১৪, জিয়া ৮৪, আকাশ ৩*, হালিম ০, আল আমিন ২; ফাহাদ ১১-১-৪৩-১, ইয়াসিন ১৬-৪-৩৩-১, নাঈম ২৭-২-১০৬-৫, এনামুল ৮-০-৩৬-১, মুরাদ ১১.৩-১-৫৫-২)

চট্টগ্রাম ২য় ইনিংস: ১৩ ওভারে ৩৮/৩ (পিনাক ০, সৈকত ১৬*, মুমিনুল ০, ইয়াসির ৫, ইরফান ১৬*; আল আমিন ৪-৩-১-২, হালিম ৪-০-১৬-১, সৌম্য ২-০-৮-০, আফিফ ১-০-৫-০)

অনিকের ১ রানের আক্ষেপ, রংপুরের বড় লিড

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়েও ছুঁতে না পারার হতাশায় পুড়েছেন অনিক সরকার। ১২০ বলে ৯৯ রান করেছেন রংপুর বিভাগের ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। 

অন্যান্যদের ছোট ছোট অবদান মিলিয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান। এখন তাদের লিড ২২৪ রানের লিড।

প্রথম স্তরের এই ম্যাচে প্রথম ইনিংসে রংপুরকে ১১৯ রানে থামানোর পর মেট্রো অলআউট হয় ১৭৩ রানে। আগের দিনের ১৬১ রানের সঙ্গে শুক্রবার তারা আর ১২ রান যোগ করতে পারে।

প্রথম ইনিংসে রংপুরের পক্ষে ৪ উইকেট নিয়েছেন আব্দুল গাফফার।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে) 

রংপুর ১ম ইনিংস: ১১৯

ঢাকা মেট্রো ১ম ইনিংস: (আগের দিন ১৬১/৭) ৪৮ ওভারে ১৭৩ (আবু হায়দার ৩৭, শহিদুল ৬, মানিক ৪, আরিফুল ০*; শাহিন ৯-২-৩৬-২, গালিব ৯-০-৫৪-১, আব্দুল গাফফার ১৬-৫-৪০-৪, আরিফুল ৯-৩-১৬-২, নিহাদউজ্জামান ২-০-১১-০)

রংপুর ২য় ইনিংস: ৭৪ ওভারে ২৭৮/৬ (মেহেদি ১৬, রবিউল ৩, অনিক ৯৯, মিম ৩৭, তানবির ৩৯, আরিফুল ১৮, নবিন ২৫*, নিহাদউজ্জামান ৩১*; আবু হায়দার ১৫-০-৮৯-২, শহিদুল ১৫-৩-৫০-১, মানিক ১০-০-৪২-১, আরিফুল ২৭-৮-৬৯-১, আল আমিন ৭-০-২২-০)

রনি-শুভাগতর ফিফটিতে ঢাকার লিড

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম স্তরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রনি তালুকদার, শুভাগত হোমের ফিফটিতে সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে ঢাকা। 

দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে সিলেটের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। এখনও ২২ রানে পিছিয়ে তারা। প্রথম ইনিংসে সিলেটের ২১২ রানের জবাবে ঢাকা করে ২৫৬ রান।

প্রথম রাউন্ডে ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি করা রনি এবার খেলেছেন ১৭১ বলে ৬৩ রানের ইনিংস। শুভাগত হোম করেছেন ৭১ বলে ৫২ রান। এছাড়া সাইফ হাসান ৪৫, মাহিদুল ইসলাম ৩৭ রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

সিলেট ১ম ইনিংস: ২১২

ঢাকা ১ম ইনিংস: (আগের দিন ২৪/০) ৭৮.৫ ওভারে ২৫৬ (মজিদ ১০, রনি ৬৩, জয়রাজ ০, সাইফ ৪৫, তাইবুর ১, শুভাগত ৫২, মাহিদুল ৩৭, নাজমুল ০, সুমন ১৬, এনামুল ১২, শাকিল ১০*; খালেদ ১৯-৬-৪৭-৩, রাজা ১৫-৩-৪৯-২, আবু জায়েদ ১১-২-৩৬-০, নাবিল ২১-৩-৬২-১, রাহাতুল ১০-১-৪৪-২, শামসুর ৫-১-১০-২)

সিলেট ২য় ইনিংস: ১২ ওভারে ২২/১ (ইমতিয়াজ ১১, মিজানুর ৮*, জাকির ১*; সুমন ৪-০-৮-০, শাকিল ১-১-০-০, নাজমুল ৩-০-৬-০, এনামুল ২-১-৪-১, শুভাগত ২-০-২-০)

মইনের ফিফটি, রানার ৪ উইকেট

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশালের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫১ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক দল।

২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে রাজশাহী। প্রথম ইনিংসে তাদের ২০৯ রানের জবাবে বরিশাল করে ২৩৩ রান, পায় ২৪ রানের লিড। 

বরিশালের মইন খান খেলেন ৫০ রানের ইনিংস। এছাড়া শামসুল ইসলাম ৩৯, সালমান হোসেন করেন ৩২ রান। 

তরুণ পেসার নাহিদ রানা ৭৬ রানে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে) 

রাজশাহী ১ম ইনিংস: ২০৯

বরিশাল ১ম ইনিংস: (আগের দিন ৩৪/১) ৭৯.১ ওভারে ২৩৩ (আবু সায়েম ৭, ইফতেখার ১৪, ফজলে মাহমুদ ২৩, সালমান ৩২, শাহরিয়ার ২০, মইন ৫০, সোহাগ ২০, শামসুল ৩৯, কামরুল ০, তানভির ২, রুয়েল ৬*; রানা ২১-৪-৭৬-৪, মোহর ১৬-৫-৩৩-১, তাইজুল ২২-৫-৪২-২, মেহেরব ৩-১-৬-০, সানজামুল ৮.১-৩-৩০-১, সাব্বির ৯-২-৩২-১)

রাজশাহী ২য় ইনিংস: ১৭ ওভারে ৭৫/২ (হাবিবুর ৫, সাব্বির ৪৮*, জুনায়েদ ৮, ফরহাদ ৯*; কামরুল ২-১-১১-০, রুয়েল ৪-০-১৯-২, তানভির ৬-১-১৩-০, সালমান ২-০-৬-০, সোহাগ ২-০-১৬-০, মইন ১-০-৫-০)